এ এম ওমর আলী:
যে কোন সময় দেশ ফিরতে পারেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যের সিলং শহরে অবস্থানরত এই নেতার সাথে সরাসরি সাক্ষাত হলে এ কথা জানান তিনি।
২০১৫ সালের গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি’র নেতৃত্বাধীন টানা আন্দোলনের মুখপাত্রের দায়তিত্বপালন কালীন সময় ওই বছরের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে গুমের শিকার হন তিনি। দীর্ঘ ৩২দিন গুম রাখার পর তাকে ভারতের মেঘালয় রাজ্যের সিলং শহরের গলফ মাঠে ফেলে দেয় অপহরনকারিরা। পরে সিলং থানা পুলিশ তাকে আটক করে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে।
(১০ সেপ্টর) রবিবার মেঘালয় রাজ্যের সিলং শহরের একটি গেষ্ট হাউসে তাঁর সাথে সরাসরি সাক্ষাতকালে বাংলাদেশে ফেরার বিষয় নিয়ে এ প্রতিবেদকের খোলামেলা আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দায়ের হওয়া মামলাটি আদালতে নিস্পত্তি হয়েছে। নিম্ন আদালত আমাকে নির্দোষ ঘোষনা করে ওই মামলা থেকে বেখসুর খালাস দেন এবং আমাকে যথাযথ আইনী প্রক্রিয়ায় দেশে পাঠাতে মেঘালয় রাজ্যসরকারকে নির্দেশ দেয় আদালত। পরে সরকার পক্ষ খালাস আদেশের বিরুদ্ধে আপীল করলে আপীল বিভাগও নিম্ন আদালতের রায় বহাল রাখে। দেশে ফিরতে বাধাঁ কোথায় জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাকে আইনী প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠাতে বিজ্ঞ আদালত রাজ্য সরকারকে নির্দশ দিলেও রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই। কেন্দ্রীয় সরকারই আমাকে আইনী প্রক্রিয়ায় দেশে ফেরত করতে পারবে। আমার জানা মতে, রাজ্য সরকার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে। আশা করছি, কেন্দ্রীয় সরকার খুব সহসাই আমাকে দেশে পাঠানোর প্রক্রিয়াটি শেষ করবে এবং সেটা যে কোন সময় শেষ হতে পারে। এটা আজও হতে পারে, কালো হতে পারে বা আরও পরেও হতে পারে। তাই যে কোন সময় আমি দেশে ফিরতে পারি। আমি ফিরতে চাই। দেশ এবং দেশের মানুষই আমার ঠিকানা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া তিনমাসের ট্রাভেল পাস বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরা যাবেনা, ইমিগ্রেশন বিভাগ এটা অ্যালাও করবেনা, কারণ হলো- আমার বিষয়টা ভিন্ন। তিনি বলেন, কোন ব্যক্তি ভিসা সহ পাসপোর্ট হারিয়ে ফেললে সে ব্যক্তি নিকটস্থ থানায় জিডি করে এ্যাম্বাসিতে জমা দিবে। এ্যাম্বাসি নিজ সরকারকে জানাবে। জানানোর পর সরকার ওই ব্যক্তিকে একটি ট্রাভেল পাস দেবে। ওই ট্রাভেল পাস নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে দেশে ফেরত যেতে হবে। কিন্তু এটাতো আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে হ্যা, আমার নিকট পাঠানো ট্রাভেল পাস দিয়ে আমি নির্দিষ্ট সময় এখানে(ভারতে) খোলামেলা ঘুরতে পেরেছি। তিনি আরও বলেন, “আমারতো পাসপোর্ট বা ভিসা হারায়নি, আমার বিষয়টা হলো অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা, বিষয়টি ভারতের আদালত, মেঘালয় রাজ্য -সরকার ও কেন্দ্রীয় সরকারের ব্যাপার। পরিশেষে সহসাই দেশে আসতে দেশবাসীর কাছে দোয়াও কামনা করেন সালাহউদ্দিন আহমেদ।
Leave a Reply