1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় মায়ের মামলায় পুত্র গেলেন জেলে

  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মায়ের রুজুকৃত মামলায় জেলে গেলেন মৌলভী জালাল উদ্দিন (৪২) নামের মসজিদের এক ইমাম। তার বাড়ি উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা পেকুয়ারচর এলাকায়। ১৮ সেপ্টেম্বর (সোমবার) চকরিয়ার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহিদ হোসেন মৌলভী জালাল উদ্দিনের জামিন না মঞ্জুর করেন। তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মৌলভী জালাল উদ্দিন নতুনঘোনা পেকুয়ারচর এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র। তিনি উজানটিয়া সুতাচোরা আতরআলীপাড়া জামে মসজিদের পেশ ইমাম।
স্থানীয় সুত্রে জানান, খরপোষ ও জায়গা সম্পত্তি মৌলভী জালাল উদ্দিন এবং তার মা আনোয়ারা বেগমের মধ্যে বনিবনা চলছিল। তার বাবা শফিকুর রহমান ২১ বছর আগে মারা যান। শফিকুর রহমানের ৬ মেয়ে,১ ছেলেসহ স্ত্রী রয়েছে। তার রেখে যাওয়া জায়গা সম্পত্তি নিয়ে ৬ মেয়ে, স্ত্রী ও একমাত্র ছেলে মৌলভী জালাল উদ্দিনের মধ্যে দ্বন্ধ চলছিল। পৈত্রিক সম্পত্তি থেকে ৬ বোনকে বঞ্চিত করার কুমানসে লিপ্ত ছিল জালাল। ৮০ বছর বয়সী মাকে অত্যাচার নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। একমাত্র গর্ভজাত সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে বৃদ্ধ বয়সে মৃত শফিকুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম মেয়েদের কাছে গিয়ে আশ্রয় নেন। স্বামীর রেখে যাওয়া বিপুল জায়গা জমি ছেলে একাই ভোগ করছিলেন। অন্যদিকে মাকে বাড়ি থেকে বের করে দিয়ে তার ভরণ পোষণ দিতেন না। ২ মাস আগে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে আনোয়ারার জন্য ১টি মাথা গোঁজার ঠাই করা হয়। কিন্তু সেখানেও বাঁধ সাধে ছেলে। মৌলভী জালাল উদ্দিন ভাড়াটে লোকজন নিয়ে গভীর রাতে মায়ের একমাত্র মাথাগোঁজার ঠাইটুকু ভাংচুর করে। এমনকি ঘরটি মাটিতে মিশিয়ে দেয়। এর জের ধরে আইনী প্রতিকার পাওয়ার জন্য বৃদ্ধ নারী আনোয়ারা বেগম বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ছেলে জালাল উদ্দিনকে আসামী করে মামলা রুজু করে। যার নং সিআর ২১৬১/২৩। ১৮ সেপ্টেম্বর চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীর দিন ধার্য্য ছিল। জাহিদ হোসেনের বিচারিক আদালত আসামীর জামিন না মঞ্জুর করেন। শুনানীতে ছিলেন বাদীপক্ষের আইনজীবি এডভোকেট এম,মুজিবুল হক ও এডভোকেট সাইদুর রহমান। অপরদিকে আসামীপক্ষের শুনানীতে অংশ নেন এডভোকেট লুৎফুল কবির ও এডভোকেট মিফতাহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost