1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬২ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বার

রিয়াজ উদ্দিন,পেকুয়া:
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালি উত্তোলন ও দুই ব্যবসায়ী প্রতিষ্টানকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শিলখালী জারুলবুনিয়া ঢালার মুখ এলাকায় পাহাড়ী রিজার্ভ ভূমি থেকে বৃস্টিতে নেমে আসা বালু উত্তোলন করছে অসাধুচক্র। গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযানে গেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় আবু সিদ্দিক নামে এক বালু ব্যাবসায়ীকে আটক করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এ প্রতিনিধিকে বলেন, ওই ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে এবং বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই ব্যাবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost