পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় যাত্রীসেজে টমটম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় চালক থেকে স্মার্ট মুঠোফোন ও টাকা লুট করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১ টার দিকে রাজাখালী ইউনিয়নের রায়বাপেরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার টমটম চালক মোহাম্মদ জাহিদ জানান, ওই সময়ে রায়বাপেরপাড়ার মৃত ছবির আহমদের পুত্র নুরুল আলম গং আরবশাবাজার থেকে রায়বাপেরপাড়া যাবে বলে আমাকে ভাড়া করে নিয়ে যায়। আমি রায়বাপের পা[ড়া রাস্তায় মাথায় পৌছলে নুরুল আলমের যোগসাজসে পূর্ব থেকে উৎপেতে থাকা নয়ন, নুর মোহাম্মদসহ ৩ জনে আমাকে গতিরোধ করে বেদম মারধর করে রাস্তার খাদে ফেলে দেয়। আমার হাতে থাকা স্মার্ট ফোন, নগদ টাকাসহ গাড়ীটি নিয়ে পালিয়ে যায়। আমি বিভিন্ন খোঁজাখোজির পরও গাড়ীসহ ছিনতাইকারীদের কোন সন্ধান পাওয়া যায় নাই। তাই আমি প্রতিকারের জন্য মালিক সমিতির নিকট দ্বারস্থ হই।
এ বিষয়ে পেকুয়া উপজেলা ব্যাটারিচালিত অটো রিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেডের রাজাখালী ইউনিট শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য আজমগীর জানান, আমাদের সমিতির সদস্য জাহেদ (চালক) আমাকে গাড়ী ছিনতাইয়ের বিষয়ে জানালে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়। আমি যাচাই বাছাই করে গাড়ী ছিনতাইয়ের বিষয়ে নিশ্চিত হয়ে মুঠোফোনে বিবাদী নুরুল আলমের সাথে কথা বলি। সে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাহেদের পিতা জামালের সাথে আমার পূর্ব থেকে শত্রæতা রয়েছে তাই আমি গাড়ীটি জব্দ করি। আমিসহ আমার ভাই নুর মোহাম্মদ, ভাইপো নুর মোহাম্মদের ছেলে নয়নসহ মিলে আমরা গাড়ী জব্দ করি। আপানারা যেখানে বৈঠক দেন সেখানে আমরা গাড়ী নিয়ে হাজির হব। তার কথায় আমি আশ্বস্ত হয়ে ভূক্তভোগীদের কোথাও কোন কিছু তদ্বির না করার জন্য অনুরোধ করি। বিবাদী নুরুল আলম কথা রাখায় আমি তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিই।
এ বিষয়ে প্রতিকার চেয়ে মো: জাহেদের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply