নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বসত ঘরে ঢুকে স্বামী-স্ত্রীর উপর হামলা করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ২৫ সেপ্টম্বর সোমবার এ ঘটনা ঘটে।
অভিযোগে জানাগেছে, মহেশখালী উপজেলার মাতারবাড়ির মগডেইল এলাকার বাসিন্দা জাকের উল্লাহ তার নিজ ব্যাংক একাউন্টের চেক জমা দিয়ে বিশেষ প্রয়োজনে ২০২২ সালের ২৫ ডিসেম্বর সুদে ২ লাখ টাকা নেন স্থানীয় মঞ্জুর আলমের পূত্র ফারুক গং থেকে। এনিয়ে প্রতিমাসে তাদের চুক্তি অনুযায়ী লভ্যাংশ দিতে দেরি হলে নানা ধরনের গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিল ফারুক গং । এর পেক্ষিতেই ২০২৩ সালের ২৫ জুন সম্পূর্ণ টাকা লভ্যাংশসহ ফেরত দিয়ে চেকটি নিয়ে আসেন জাকের উল্লাহ।
এর পর থেকেই প্রতিনিয়ত আরও সুদের লভ্যাংশের টাকা দাবি করে আসছিল ফারক গং। এনিয়ে সর্বশেষ ২৫ সেপ্টেম্বর জাকের উল্লাহর বসত ঘরে ফারুকের নেতৃত্বে কয়েকজন এসে হামলা করে ঘর ঢুকে ভাংচুর করে আলমারি থেকে স্বর্ণের হার ও একজোড়া কানের দুল ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে জাকের উল্লাহ ও তার স্ত্রী তাসফিয়া হোসেন নয়ন আহত হন। এমন অভিযোগ এনে ভুক্তভোগীর স্ত্রী তাসফিয়া হোসেন নয়ন মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পুলিশ পরিদর্শনে আসলেও ফারুক গং এর হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করে ভুক্তভোগী জাকের উল্লাহ বলেন- আমার বিশেষ প্রয়োজনে টাকা লাগলে ২লাখ টাকার একটি চেক দিয়ে টাকা ধার নিই। তার টাকা লভ্যাংশসহ ফেরত দেওয়ার পর আরও টাকা দাবি করে ফারুক,ফরহাদ,নজরুল সহ কয়েকজন এসে আমাকে ও আমার স্ত্রীকে দেশীয় অস্ত্র লোহা,দা দিয়ে হামলা করে মারাত্মক ভাবে আহত করে আলমারি ভেঙে একএি স্বর্ণের হার,একজোড়া কানের দোল ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমরা তাদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান-এনিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
Leave a Reply