1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

চকরিয়ায় স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫৪৯ বার

বিজন কুমার বিশ্বাস:
স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ইনজেকটেবলস,খাবার বড়ি ও কনডম এর বিশেষ ক্যাম্প উপলক্ষে কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সম্মেলন কক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বিকাল ৩ টায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, মোহাম্মদ আবুল কালাম, উপপরিচালক কক্সবাজার (অ.দা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোঃ আজম পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম বিভাগ।

আলোচকরা বলেন, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে আগামী ছয় দিনব্যাপী কক্সবাজার জেলার সকল উপজেলায় খাবার বড়ি, কনডম ও ইনজেকশনের ওপর মাঠ পর্যায়ে প্রচারণা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নিয়োজিত সরকারি অসরকারী সব কর্মকর্তা ও কর্মচারীদের আরও সেবার মান বাড়াতে হবে।

পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা কক্সবাজার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ রকিবউল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিবার পরিকল্পনা কর্মকতা বিধান কান্তি রুদ্র চকরিয়া উপজেলা ও এনজিও কর্মকর্তা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগামী ১৪-১৯ অক্টোবর ছয় দিনব্যাপী কক্সবাজার জেলায় কম অগ্রগতি সম্পন্ন ও দুর্গম এলাকায় অগ্রগতি বৃদ্ধির মাধ্যমে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির লক্ষ্যমাত্রা অর্জন,স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূর্ণ চাহিদা কমানো, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, জনগণকে স্বল্পমেয়াদী প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য এই প্রচারনা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উত্তম দে আমাদের প্রতিনিধিকে জানান এই বিশেষ স্বল্পমেয়াদী সেবা সপ্তাহে ৩৬২২১৬ জন দম্পতিকে খাবার বড়ি, ইনজেকশন এবং কনডম সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে এফডাব্লিউসি না থাকায় এনএসএস পরিচালিত মা স্বাস্থ্য সেবা কেন্দ্র সেবা সপ্তাহে বিশেষ সেবা ক্যাম্পে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost