1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

৩ কোটি ২০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩২৭ বার

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম শহরে ব্যবসায়ী থেকে পণ্য ক্রয় করে ব্যাংক চেক প্রদান করে। চেকের উক্ত টাকা পরিশোধ না করার দায়ে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকার নয়া বাজার মুন পেপার স্টোরের মালিক মোহাম্মদ শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর শরীফের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টীমের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ১০অক্টোবর সকাল ১০টার দিকে ঢাকার শনির আখড়াস্থ তার নিজ বাড়িতে এ অভিযান চালায় । সে ওই এলাকার মোহাম্মদ ইসমাইল ছাদেকের পুত্র ও ঢাকার কোতোয়ালি ২৯/৯ জিন্দাবাজার ১ম লেইন নয়া বাজার এলাকার মুন পেপার স্টোরের স্বত্ত্বাধিকারী।
ধৃত আসামী মুন পেপার স্টোর মালিক মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে আদালতের ২ বছরের সাজা পরোয়ানা রয়েছে।
মামলার বাদী মো: দেলোয়ার হেসেন ৪৩/সিডিএ এভিনিউ, নাসিরাবাদ চট্টগ্রামের বাসিন্দা। তিনি বাদী হয়ে চট্টগ্রাম মহানগর যুগ্ম দায়রা জজ আদালত ৪ এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা নং সিআর ৩৬৩/২১, দায়রা ৩৫২৯/২২ দায়ের করলে দীর্ঘ মামলা পরিচালনার আদালত আসামীর বিরুদ্ধে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেক এর সমপরিমাণে টাকা ৩ কোটি ২০ লাখ টাকা পরিশোধের জন্য আদেশ দেন।
অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকার কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর শরীফ জানান, ধৃত মোহাম্মদ শাহ আলমকে ঢাকা থেকে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মহানগর যুগ্ম দায়রা জজ আদালত-৪ এ প্রেরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost