1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

আবু ছৈয়দ হত্যাকান্ড:পেকুয়ায় আইন শৃংখলা বাহিনীর অভিযান-গ্রেপ্তার-১১,বিচ্ছিন্ন পা উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের বাড়িতে অভিযান পরিচালনা করেছে আইন শৃংখলা বাহিনী। এ সময় পুলিশসহ পৃথক আইন শৃংখলা বাহিনীর অভিযানে ওই বাড়ি থেকে আত্মগোপনে থাকা হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করে। দ্বিতীয় দফায় পুলিশ আবু ছৈয়দ হত্যাকান্ডের ২ আসামীকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে। গত ৪ দিনে চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকান্ডের ঘটনায় আইন শৃংখলা বাহিনী ১১ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

এ দিকে নিহত আবু ছৈয়দের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পায়ের গোঁড়ালি পুলিশ উদ্ধার করেছে। হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার হওয়া আসামীদের স্বীকারোক্তিমতে পেকুয়া থানা পুলিশ ১৩ অক্টোবর (শুক্রবার) আফজলিয়াপাড়ার আবু ছৈয়দের শ্বাশুড় বাড়ির সামনে একটি পুকুর থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে। এ দিকে আবু ছৈয়দ হত্যাকান্ড নিয়ে মগনামায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গত ১০ অক্টোবর বিকেলে মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়ায় আবু ছৈয়দ (৪৫) খুন হন। একদল দুবৃর্ত্তরা তাকে পরিকল্পিভাবে কুপিয়ে ও গুলি ছোঁড়ে হত্যা করে। এ সময় হামলাকারীরা তার শরীর থেকে পা বিচ্ছিন্ন করে। এমনকি একটি চোখও উপড়ে ফেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে। পরের দিন বুধবার পেকুয়া থানায় হত্যা মামলা রুজু হয়েছে। ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ১১ জন আসামী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর যৌথ অভিযান মগনামায় জোরদার করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃংখলা চৌকস একটি টীম মগনামা ইউনিয়নের সিকদারপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের বাড়ি থেকে ৩ জনকে গ্রেপ্তার করে। সন্ধ্যার দিকে আইন শৃংখলা বাহিনী সিকদারপাড়ায় পৌছলে এ সময় হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন। আবু ছৈয়দ হত্যাকান্ডের এ ঘটনাকে পৈশাচিক ও নিষ্টুর হত্যাকান্ড দাবী করে বিক্ষুদ্ধ লোকজন মিছিল করে। আবু ছৈয়দ হত্যাকান্ডের সাথে সাবেক চেয়ারম্যান ওয়াসিম জড়িত রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের জন্য শ্লোগান দেয় স্থানীয়রা। এ অভিযান নিয়ে মগনামা ইউপি চেয়ারম্যান মো: ইউনুছ চৌধুরী তার ফেইসবুক থেকে ভিডিও বক্তব্য দেন। এ সময় চেয়ারম্যান ইউনুছ তার ফেইসবুকে লিখেছেন, এ অভিযানের জন্য আমি আইন শৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়াসিমের বাড়ি থেকে ৩ জন খুনীকে আটক করা হয়েছে। এ বাড়ি থেকে আইন শৃংখলা বাহিনী অস্ত্র শস্ত্রও উদ্ধার করেছে। পেকুয়া থানার এস,আই ইব্রাহীম জানান, পুলিশের পাশাপাশি আরেকটি আইন শৃংখলা বাহিনী সেখানে অভিযান দিয়েছে। আজকে মিয়াজিপাড়া মসজিদের সামনে থেকে ২ আসামীকে গ্রেপ্তার করেছি। তারা পালিয়ে যাচ্ছিল। নিহত আবু ছৈয়দের বিচ্ছিন্ন পায়ের গোঁড়ালি একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এক আসামীর স্বীকারোক্তিমতে পুকুরে বিচ্ছিন্ন পা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost