1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

মায়ানমারের বাস্তুচ্যুত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২২৫ বার

আবদুর রহমান ইবনে আমিন,টেকনাফ প্রতিনিধি:

প্রত্যাবাসনে ইচ্ছুক ১০০ রোহিঙ্গার মতামত নিয়ে ফিরে গেছে মিয়ানমারের প্রতিনিধি দল। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে বাংলাদেশ ত্যাগ করে প্রতিনিধি দলটি। ২৮ সদস্যের প্রতিনিধি দলটি বুধবারই ওই জেটি দিয়ে কাঠের ট্রলারে করে বাংলাদেশে আসে।

এর আগে মঙ্গলবারও টেকনাফের সরকারি রেস্ট হাউসে ১৬০ রোহিঙ্গা পরিবারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে মিয়ানমারের ৩৬ সদস্যের প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন রাখাইন প্রাদেশিক সরকারের ইমিগ্রেশন ডিরেক্টর স নাইং। বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু দৌজা বলেন, দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিয়ে মিয়ানমার প্রতিনিধি দল ফিরে গেছে। এখানকার তথ্য দেশটির কর্তৃপক্ষকে তারা জানাবে।

টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের নেতা বজলুর রহমান জানান, ‘রোহিঙ্গাদের কাছ থেকে প্রায় একই রকমের বিষয় জানতে চাওয়া হয়। ৪৯ পরিবারের ১০০ জনের সাক্ষাৎকার নেন তারা। আমরা নিজ দেশে ফিরে যেতে চাই।’

বৈঠক শেষে মাইনুল কবির বলেন, চুক্তি অনুযায়ী এই আলোচনা প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায় তাদের দেশে ফেরত যেতে পারে। আলোচনা অব্যাহত থাকবে। আজ আবার আসবে এই প্রতিনিধি দল।

এর আগে ১৫ মার্চ ও ২৫ মে মিয়ানমার প্রতিনিধি দল দুই দফায় বাংলাদেশে আসে। ওই সময় প্রায় ৭০০ রোহিঙ্গার তথ্য যাচাই শেষে ফিরে যায় দলটি। একইভাবে রাখাইনে ফিরে যাওয়ার পরিবেশ দেখতে গত ৫ মে বাংলাদেশ সরকার ও রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল রাখাইন সফর করে।

মিয়ানমারের পক্ষ থেকে ৬৮ হাজার রোহিঙ্গার তালিকা প্রস্তুত করা হয় ফেরত নেওয়ার জন্য। গত বছর জানুয়ারিতে ওই তালিকা থেকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ১৪০ জনকে বাছাই করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost