বিজন কুমার বিশ্বাস:
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১-১১-২০২৩ইং) সকালে চকরিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে পরিবার পরিকল্পনা আয়োজিত অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্রর সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেসি সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত, চিরিঙ্গা, খুটাখালি, বিএমচর ও বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ।
উক্ত এ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন এফপিআই আরিফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হবে, পরিকল্পিত পরিবার খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন ক্লিনিক্যাল ডেলিভারী নিশ্চিত করা গেলেই জন্মনিবন্ধন শতভাগ করা যাবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত বলেন, আসছে ২৫ থেকে ৩০ নভেম্বর সাপ্তাহব্যাপী চকরিয়া উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা, বয়সন্ধিকালীন সেবা। তিনি আরো বলেন কোনো গর্ভবতী মা যেন বাড়ীতে ডেলিভারী না করিয়ে ক্লিনিকে করানোর জন্য সকলকেই সজাগ থাকতে হবে।
এছাড়াও বক্তব্যে রাখেন মা স্বাস্থ্য সেবা কেন্দ্র-এনএসএস এর ম্যানেজার বিজন কুমার বিশ্বাস, পিএইচডির উপজেলা সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম, ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আমির হোসেন, এফপিআই, এফডাব্লিউভি, এফডআব্লইউএ বৃন্দ ।
পরে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বিধান কান্তি রুদ্র বলেন, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ এ্যাডভোসিক আসছে ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উপজেলা সকল ইউনিয়ন ও পৌরসভায় সেবা সপ্তাহ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে মাঠকর্মীদের। এছাড়াও পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারীরা মাঠ পর্যায়ে উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিক সেবা প্রদান করবে চকরিয়া উপজেলার ইউনিয়ন পৌরসভায়। প্রতিটি সরকারি ও বেসরকারি সেবা কেন্দ্রে প্রসব পরবর্তী সেবাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
Leave a Reply