1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

ডান্ডাবেরি পরিয়ে যুবদল নেতাকে হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ বার

ইনকিলাব: হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে (৪৫) ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নিয়েছে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জালাল। পরে কারাগারেই তার ইসিজি (ইলেকট্রো কার্ডিওগ্রাম) করা হয়েছিল। এরপর তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। জালালের স্বজনের অভিযোগ, অনুরোধ করার পরও পুলিশ তার ডান্ডাবেড়ি খুলে দেয়নি। হবিগঞ্জ জেল সুপার মতিয়ার রহমান বলেন, জালাল অসুস্থ, তবে যেকোনো সময় তিনি সুস্থ হয়ে পালিয়ে যেতে পারেন। বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, একজন অসুস্থ রাজনৈতিক নেতাকে এভাবে হাসপাতালে আনা সব রাজনীতিকের জন্য অপমানের।জালালের আইনজীবী আফজাল আহমদ জানান, প্রায় তিন মাস আগে একটি পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর আদালত তাকে জামিন দেন। ওই দিন চুনারুঘাট উপজেলায় পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেল গেট থেকে তাকে আবারও গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost