এইচ এম রুহুল কাদের:
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত ফাঁসিয়াখালী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
১৭ই জানুয়ারী (বুধবার) বিকাল ৪টায় ফাঁসিয়াখালী কাচারি পাড়া শাহ মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্ট ফোরামের সভাপতি এইচ. এম. সবুজ, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফাঁসিয়াখালী হেল্প সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজ সেবক এইচ.এম.এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী হেল্প সেন্টারের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ কর্মী আতিকুর রহমান (আতিক)সহ স্টুডেন্ট ফোরামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply