নিজস্ব প্রতিবেদক:
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার আবু তালেব (৪০) নামের এক ব্যক্তিকে চকরিয়ায় অপহরণ করা হয়েছে। এ সময় অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তার শরীরে নির্মম নির্যাতন চালিয়েছে। এমনকি তার শরীরের কিছু অংশ আইরনের আগুনে ঝলসে গেছে। অপহৃত ব্যক্তি ওই এলাকার মৃত রহিম দাদের ছেলে বলে জানা গেছে।
অপহৃত ব্যক্তি আবু তালেব জানান, গত মঙ্গলবার দুপুর ১ টার দিকে চকরিয়া উপজেলার বেতুয়া বাজার ওভারব্রীজের নীচ থেকে ৮/১০ জনের দুবৃর্ত্ত তাকে সিএনজিতে তুলে কৈয়ারবিল ইউনিয়নে নিয়ে যায়। ওই অপহৃত ব্যক্তি ঘটকের কাজ করে। অপহরণকারীরা আমাদের একটা বউ দেখাও, বউয়ের বাড়ি ঘর দেখে আস বলে সিএনজিতে করে তুলে। ওই কৈয়ারবিল ইউনিয়নে নিয়ে একটি ঘরের বাথরুমে বেঁেধ রাখে। লাঠিসোটা ও লোহার রড নিয়ে তাকে নির্যাতন করে। তাছাড়া কারেন্টের আইরন দিয়ে তার পিঠ ঝলসে ফেলে। অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এরপর অপহরণকারীরা অপহৃত ব্যক্তিকে বুধবার রাত ১২ টার দিকে চকরিয়া সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় নিয়ে আসে।
এদিকে তার পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে পেকুয়া থানায় অভিযোগ করেন। পেকুয়া থানা চকরিয়া থানাকে দায়িত্ব প্রদান করেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া থানায় অভিযোগ দেওয়ার কথা অপহরণকারীরা জানতে পেরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রামপুর এলাকায় রাস্তার মধ্যে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে চলে যায়। আমি গুরুতর আহত অবস্থায় এসে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অপহৃত আবু তালেব এ বিষয়ে প্রতিকার চেয়ে থানায় মামলা করবেন বলে সংবাদিকদের জানান। চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী জানান, লিখিত এজাহার দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply