1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

লোহাগাড়ায় দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য নিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড় ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

২৯ জানুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিন ব্যাপী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। যার কারণে লোহাগাড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ মো: সালাহ উদ্দিন হিরু, বার আউলিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরফুল কবির সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রচার সম্পাদক দিদারুল আলমসহ কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা ও সংবাদকর্মী বৃন্দ।

মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost