1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

এক বছরের মধ্যে নিজ ভূমিতে ফেরার অঙ্গীকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের

  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৭ বার

বিজন কুমার বিশ্বাস:

এক বছরের মধ্যে নাগরিকত্বের দাবি পূরণ করে নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে না নিলে নিজেরাই একযোগে ফিরতে চান বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা।
গতকাল শুক্রবার কক্সবাজার উখিয়ার লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশাল সমাবেশ করেছেন রোহিঙ্গারা। সমাবেশে ‘এনাফ ইজ এনাফ’ স্লোগান দের রোহিঙ্গারা। নিজ দেশ মিয়ানমারে ফিরতে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানায় সমাবেশে রোহিঙ্গা বক্তারা। সমাবেশে রোহিঙ্গা নেতারা মিয়ানমারে চলমান সংঘর্ষে নিজের দেশেই প্রত্যেককে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের।
সমাবেশে বক্তব্য রাখেন মাস্টার কামাল ও মাস্টার মুসাসহ আরো অনেক রোহিঙ্গা নেতা। সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা করেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় জন্য। বক্তারা বলেন, এখন আমরা নিজেরাই নিজেদের দেশে ফিরে যেতে উদ্যোগ গ্রহণ করবো। এই সমাবেশ এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদেরকে ঐক্যবদ্ধ করা আমাদের প্রথম পদক্ষেপ। রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে এ সমাবেশ অব্যাহত থাকবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই করবেন বলে জানান বক্তারা।
সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, যে সমস্ত রোহিঙ্গা মিয়ানমারে আছেন তাদের অমানবিক নির্যাতন করা হচ্ছে। বিদ্যুৎ, ইন্টারনেট লাইন, গ্যাস সরবরাহসহ সকল ধরনের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখনো মিয়ানমার অবস্থান করা রোহিঙ্গাদের হত্যা ও দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে তা এখুনি বন্ধ করার আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।
নেতারা আরও বলেন, গণহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বাংলাদেশে এসে প্রান বাঁচিয়েছি। নিজ মাতৃভূমিতে মিয়ানমারে ফিরতে চাই। সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি
আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে মিয়ানমার সরকারকে বাধ্য করার।
সমাবেশ বক্তারা বলেন এক বছরের মধ্যে বাংলাদেশে আশ্রিত প্রতিটি রোহিঙ্গারা প্রয়োজনে নিজেরাই দেশে ফিরবেন বলে ঘোষণা দেন।
লক্ষ্য করা গেছে সমাবেশে আগত শিশুদের পরনে ছিল মিয়ানমারের স্কুল ড্রেস এবং হাজার রোহিঙ্গারা স্লোগানে স্লোগানে সমাবেশে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost