1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন সোমবার

  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সোমবার (৫ ফেব্রæয়ারী) উদ্বোধন হতে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। বিকেলে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ মাঠে টুর্ণামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে দুই শক্তিশালী দল মাঠে নামবে। চট্টগ্রাম জেলার বাঁশখালী ফুটবল একাডেমী মাঠের অপরপ্রান্তে অংশগ্রহণ করবে কক্সবাজার জেলার কুতুবদিয়ার শক্তিশালী দল কুতুব স্পোটিং একাডেমী। এ টুর্ণামেন্টে নকআউট পর্বে ১৬ টি ফুটবল টীম অংশগ্রহণ করছে। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। ৫ ভরি স্বর্ণ সম্বলিত এ টুর্ণামেন্টে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার জেলাসহ দেশের বেশ কয়েকটি শক্তিশালী ফুটবল টীম অংশ নিচ্ছে। এ দিকে ওই টুর্ণামেন্ট আয়োজন ও উদ্বোধনকে ঘিরে আয়োজক কমিটি প্রেস ব্রিফিং করেছে। উদ্বোধনের একদিন পূর্বে ৪ ফেব্রæয়ারী রবিবার বিকেলে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ মাঠে টুর্ণামেন্টের ভেন্যুতে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আয়োজক কমিটির সভাপতি আ’লীগ পেকুয়া সদরের সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোসেন, টুর্ণামেন্ট কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ফারুক, আয়োজক কমিটির সমন্বয়ক ইউসুফ রুবেল। এ সময় বিপুল শুভানুধ্যায়ী ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, সাংষ্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির জৈষ্ট্য ও কনিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও পেকুয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost