1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুলের মৃত্যুতে সর্ব মহলের শোক প্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫২ বার

তৌহিদুল ইসলাম কায়রু,
লোহাগাড়া, চট্টগ্রাম।

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মৃত্যুবরণ করেছেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের স্ত্রী নুর আয়েশা চৌধুরী।

চেয়ারম্যান বাবুল দীর্ঘদিন যাবৎ নানান জটিল রোগে ভুগছিলেন। ইতিপূর্বে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পাশাপাশি ইন্ডিয়া ও সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে সর্বশেষে তাঁকে মালয়েশিয়ায় সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়াও চেয়ারম্যান বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব এমপি, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম কবির, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন, ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট ও সাদ্ গ্রুপের ডিএমডি নুরে ইয়াছমিন ফাতিমা সিআইপি, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost