1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই নিহত ১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৪ বার

বিজন কুমার বিশ্বাস:

কক্সবাজারের উখিয়ায় পূর্ব পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই নিহত হয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পরকীয়ার ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে মনে করছে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় উখিয়াযর জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছৈয়দ করিম ৪৫ জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
নিহত ছৈয়দ করিমের ছোট ভাই মিজানুর রহমান প্রতিনিধিকে বলেন, আমার বাবা ও চাচার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। তবে এগুলো সামাজিক সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যায়। এ নিয়ে নিহতের পরিবারের সাথে প্রতিপক্ষরা মনে মনে ক্ষুব্ধ ছিল। এ জন্য গত ২/৩ বছর আগেও তাকে (মিজানুর) মাথায় ছুরিরাঘাত করেছিলেন ছালামত উল্লাহ। পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম হোসেন এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িত ছালামত উল্লাহকে (৩৮) এখনো আটক করা সম্ভব হয়নি। ছালামত ও ছৈয়দ করিম আপন চাচাতো-জেতাতো ভাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো
জানান, সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের স্থানীয় রেল স্টেশন থেকে ছৈয়দ করিম বাড়ি ফিরছিলেন। তিনি তেতুলতলা এলাকায় পৌঁছালে তার আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ আকস্মিক তার ওপর হামলা করেন। এক পর্যায়ে ছৈয়দ করিমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছালামত। পরে খবর পেয়ে স্বজনরা ছৈয়দ করিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশ তা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহর স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া রয়েছে এমন সন্দেহে এ ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি শামীম হোসেন। নিহত ছৈয়দ করিমের ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost