1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

আমিরাবাদে বাড়ী নির্মানে বাধা এবং চাঁদা দাবি: অভিযোগ দায়ের

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার হাজী লাল মিয়ার ছেলে সিরাজুল ইসলামের ক্রয়কৃত ভোগ দখলীয় জায়গায় বাড়ী নির্মানে বাধা দিয়ে চাঁদা দাবি করছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ভুসিরাজুল ইসলাম(৫৫) বাদী হয়ে এক‌ই এলাকার মৃত হাফেজ রফিক আহমদের ছেলে মহিউদ্দিন(৩৬) ও মৃত নজির আহমদের ছেলে জানে আলম(৫০) এবং আরো ৫/৬ জনকে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

বাদী সিরাজুল ইসলাম জানান, বিগত ৩০ই জানুয়ারি ১৪ইং তারিখের ২৬০নং কবলা এবং ২২ই ফেব্রুয়ারি ১০ইং তারিখের ৫৬৩ নং কবলা মূলে আধুনগর এস‌আর অফিসের মাধ্যমে জনৈক ফৌজুল কবিরের কাছ থেকে আমার নামে ১৩ শতক জায়গা ক্রয় করে বর্তমানে আমি ভোগ দখলে স্থিত আছি। বিগত ২৭ই ফেব্রুয়ারি ২৪ইং তারিখে আমার ক্রয়কৃত জায়গায় বাড়ী নির্মান করতে গেলে দুর্বৃত্তরা বাড়ী নির্মানে বাধা দিয়ে চাঁদা দাবি করে। এই বিষয়ে আমি তাদের সাথে ঘরোয়া বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয় থানায় আফিসার ইনচার্জ বরাবরে একাট লিখিত অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগের প্রেক্ষিতে থানা কর্তৃক কোন সুরহা না হওয়ায় তারা(বিবাদীগণ) আরো বেপরুয়া হয়ে উঠে এবং আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে। পরিশেষে আমি উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে আমার বাড়ি নির্মাণের কাজে সহায়তা কামনা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, আমি অভিযোগটি পেয়েছি। সুস্থ তদন্তের জন্য আমিরাবাদ ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost