1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

পেকুয়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীকে হত্যাচেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৫৯ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফরহাদ খান টিপুকে (৩৫) উপর্যুপরি হামলা করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে। তিনি মগনামা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আবু তালেবের পুত্র। তাকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মগনামা কাজী মার্কেট থেকে কাজ সেরে বাড়ির কাছাকাছি আসলে দুবৃর্ত্তরা এ ঘটনা ঘটায়।
স্থানীয় মোহাম্মদ আনছার জানান, পূর্ব শত্রæতার জের ধরে ওই এলাকার ১০/১৫ জনের দুবৃর্ত্ত দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে পূর্ব থেকে উৎপেতে ছিল। তিনি মগনামার পশ্চিম বাজারপাড়া বাড়ির কাছাকাছি আসলে ওই দুবৃর্ত্তরা তাকে গতিরোধ করে হামলা চালায়। হামলায় ফরহাদ খান টিপু মারাত্মক জখম হয়। আহত টিপুর ভাই সোহেল আজিম জানান, ওয়াসিম বাহিনীর দুবৃর্ত্তরা তার উপর হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় কিরিচ দিয়ে কুপানো হয়েছে, বামপাহাত ও ডান পা ভেঙ্গে যায়। তার জ্ঞান ফিরেনি। তাকে কিরিচ, হাতুড়ি, লোহার রড দিয়ে হামলা করা হয়েছে। আহত ফরহাদ খান টিপুকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনাস্থলে সারারাত পুলিশ মোতায়েন ছিল। চাচার সাথে জমিজমা নিয়ে পূর্ব শত্রæতা রয়েছে। হয়ত তারাই এ হামলা ঘটিয়েছে। ঘটনার বিস্তারিত যাচাই বাছাই চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost