পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় গ্যাসের চুলার আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতবাড়ি। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার মগনামা ইউনিয়নের বেদেরবিল পাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ইউপির সদস্য কাসেম উদ্দিন বলেন, সকালে বেদেরবিল পাড়া এলাকার ইমাম শরীফের মেয়ে শাহেনা বেগমের বাড়িতে আগুন লাগে। গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের তীব্রতা ছিলো বেশি। এসময় আগুনের শিখা ছড়িয়ে পড়ে বাড়ির পাশে লাগোয়া গোলাম শরীফের দু’ছেলে নুর হোসেন, নুর মুহাম্মদ ও হোসেন শরীফের দু’ছেলে মোহাম্মদ এনাম ও আতিকুর রহমানের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা সকলেই আপনজন। আপন চাচাতো জেঠাতো ভাই।
তিনি আরো বলেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে।
মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,আগুন লাগার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের মধ্যে দুজন লবণ ব্যবসায়ী ছিলো। তাদের নগদ টাকাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দিয়েছি। আগুনে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্তদের নিকট ছুটে যান। তিনি প্রতি পরিবারকে ১০ হাজার করে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন। তাছাড়া তিনি ঢেউটিন ও কম্বলও প্রদান করেন।
Leave a Reply