1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

লোহাগাড়ায় নির্মাণাধীন ব্রীজের অনিয়মের বক্তব্য চাওয়ায় সাংবাদিকের মোবাইল ভাংচুর ও হুমকি

  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫৮৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের আধারমানিক সড়কে হাঙ্গর খালের উপর নির্মানাধীন ব্রীজের কাজে অনিয়ম ও অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সংবাদের জন্য বক্তব্য চাইতে গেলে ঠিকাদার মনজুর আলমের হামলার শিকার হয়েছেন দৈনিক আজাদী অনলাইন ও মাল্টিমিডিয়া (সাতকানিয়া-লোহাগাড়া) প্রতিনিধি সাংবাদিক আবদুল আউয়াল জনি।

এসময় সংবাদের ভিডিও ধারণের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ভেঙ্গে ফেলেন ওই ঠিকাদার। অভিযুক্ত ঠিকাদার মনজুর আলম প্রকাশ মনজুর কন্ট্রাক্টর(৬০) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ স্কুল রোডের মৃত নজির আহমদের পুত্র।

রবিবার ৩ই মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক আবদুল আউয়াল জনি জানান লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ আধারমানিক সড়কে বিশ্ব ব্যাংকের অর্থায়নে হাঙ্গর খালের উপর নির্মানাধীন ব্রীজের কাজে অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে গেলে ঠিকাদার মনজুর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সংবাদের ভিডিও সংগ্রহের কাজে ব্যবহৃত One Plus 10 Pro 5G মোবাইল ফোনটি আছাড় দিয়ে ভেঙ্গে ফেলে এবং ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে মারধর করে মেরে লাশ গুম করিবে মর্মে হুমকি-ধমকিসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিসি টিভি এবং সংবাদকর্মীদের মোবাইলে ভিডিও সংরক্ষিত আছে। এবিষয়ে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-১৩৭।

উল্লেখ্য, ইতিপূর্বে বিভিন্ন জায়গায় ঠিকাদারী কাজে অনিয়ম ও বিভিন্ন জনকে মারধরের বিষয়ে অভিযোগসহ গত ২০/০৬/২০২৩ইং তারিখে কক্সবাজার জেলায় মডেল মসজিদ নির্মান কাজে অনিয়মের সংবাদ সংগ্রহের কাজে গেলে সাংবাদিক নেতা এডঃ আয়াছুর রহমান এর উপর হামলা চালায় মনজুর কন্ট্রাক্টর ও তার শ্রমিকরা। উক্ত ঘটনার ঠিকাদার মনজুরসহ তার দলবলকে পুলিশ গ্রেফতার করেন।

এবিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ভাংচুর এর বিষয়টি শুনেছি। এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হয়েছে। তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান বলেন, অভিযুক্ত ঠিকাদার অবৈধভাবে বালু উত্তোলন করে ব্রীজ নির্মাণের কাজে ব্যবহার করছিলো যেগুলো আমরা জব্দ করেছি। তাঁর অনিয়মের বিষয়গুলো জেনেছি, হামলা ও মোবাইল ভাংচুর এর বিষয়ে ওসি সাহেবকে আইনগত ব্যাবস্থা নিতে বলা হয়েছে। অনিয়মের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost