1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুল হকের চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৮১ বার

এইচ এম রুহুল কাদের:
কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুল হক ভূইয়া কর্তৃক গাড়ি আটক ও টোকেন বাণিজ্য এবং চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল বিকেল ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বাঁশঘাট রাস্তার মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে পরিবহন শ্রমিকরা জানান, চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুল হক ভূইয়া যোগদানের পর থেকে সড়কে গাড়ি আটক ও টোকেন বাণিজ্য এবং সড়কে চলাচলরত বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদাবাজি চলছে বেপরোয়াভাবে। গাড়ি আটক না করার শর্তে প্রতিমাসে ৪০০টাকা করে টোকেন বাবদ দেওয়া হলেও গাড়ি আটক করে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছেন তিনি। গাড়ি আটক পরবর্তী তাদের দেওয়া শর্ত মোতাবেক হিসাব না মিললে জুড়ে দেয়া হয় মামলা। হিসাব-নিকাশ ঠিকঠাক থাকলে সাতখুন মাফ। এ মানববন্ধনে তারা আরো জানান, চট্টগ্রাম জেলা থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রবেশপথ আজিজনগর ওয়েলকাম গেইট থেকে ফাঁসিয়াখালীর ঝঁনঝঁনিয়া ব্রীজ পর্যন্ত মহাসড়কে নিয়মশৃঙ্খলা রক্ষার বদৌলতে চলছে জোরজুলুম। হয়রানির শিকার হচ্ছে যানবাহন সংশ্লিষ্টরা। দিনে আটক করে রাতে ছাড়; রাতে আটক আবার দিনে ছাড়, এভাবে চলছে। মূলত, চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুল হক ভূইয়ার মতো গুটিকয়েক কর্তাদের অনৈতিক কাজের কারণে বদনাম হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর। তারা আরো জানান, স্থানীয় কয়েকজন দালাল ও বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ন্ত্রণে চলছে চিরিংগা হাইওয়ে থানা। তাদের মাধ্যমে মহাসড়ক থেকে বৈধ-অবৈধ গাড়ি আটক করা হয়। একেকটি গাড়ি থেকে জোরপূর্বক মোটা অঙ্কের উৎকোচ আদায় করে রাতের আঁধারে ছেড়ে দেওয়া হয়। ইনচার্জ মাহাবুবুল হক ভূইয়ার এমন হয়রানিমূলক কর্মকান্ডে চালক-হেলপাররা অতিষ্ঠ হয়ে এ মানববন্ধনে দ্রুত সময়ে অপসারণ দাবী করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost