পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নের হিরাবুনিয়া পাড়ায় ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। আহতদের মধ্যে ২ জন ওয়ার্ড যুবলীগের সক্রিয় নেতা ও ১ জন হাজী বাজারের ব্যবসায়ী। ২২ মার্চ (শুক্রবার) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন হিরাবুনিয়াপাড়ার আবদুল হাকিমের পুত্র আমানুল্লাহ (৩৫), তার ভাই হাজী বাজারের ব্যবসায়ী শাহ জামাল (৪২) ও তার ভাই ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক যুবলীগ নেতা তোফায়েল উদ্দিন (২৭)।
আহত তিন সহোদরের বড় ভাই আ’লীগ নেতা শাহনেওয়াজ জানান, ঘটনার দিন তার তিন ভাই শুক্রবারের জুমার নামাজ শেষে হিরাবুনিয়া জামে মসজিদ থেকে বের হন। এ সময় বাড়ি ফেরার পথে শফিউল্লাহর দোকানের সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার আবু বক্কর প্রকাশ মাইন্যা, চাঁদ মিয়া, ভূট্টো, টিপুসহ ১৫/২০ জনের দুবৃর্ত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ৩ সহোদরকে মাথায়, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এদের মধ্যে হাজী বাজারের ব্যবসায়ী শাহ জামাল ও আমান উল্লাহকে চমেক হাসপাতালে রেফার করে। টইটং ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বাচ্চু বলেন, খবর পেয়ে আমিসহ যুবলীগ নেতা-কর্মী হাসপাতালে দেখতে গিয়েছি। দুই ভাই আমাদের যুবলীগ নেতা, ১ ভাই ব্যবসায়ী। টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজ¦ী সাহাব উদ্দিন জানান, এটি বর্বোরোচিত হামলা। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply