জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার বড় জামছড়ি এলাকায় পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার এর ধারালো ছুরির আঘাতে ছায়া (৩০) নামে এক কাঠ ব্যাবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বদুপড়া রাস্তার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছায়া রামু কচ্ছপিয়া ইউনিয়নে রুপনগর গ্রামের প্রবাসী আব্দুল হাকিমের ছেলে।
রামুর গর্জনিযার পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল আলম বলেন, নিহত ছায়া কি কারণে খুন হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply