1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

চকরিয়াতে কোডেকের সবজি বিজ-বৃক্ষচারা ও কৃষি সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার

এইচ এম রুহুল কাদের:
চকরিয়াতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক)এর উদ্যোগে সবজি বিজ,বৃক্ষ চারা ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (৩১মার্চ) বিকালে চকরিয়ার আইসিডিডিআর,বি এর কনফারেন্স রুমে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।  উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলার পৌরসভা ও ফাসিঁয়াখালির ২৫ জন নারী অংশগ্রহণকারী উপস্তিত ছিলেন। এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য জৈব সার এবং জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের সর্বমোট ৩২টি চারা প্রতিটি সদস্যদের মাঝে বিতরণ করা হয়। চকরিয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রাশেদুজ্জামানের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কৃষিবিদ মোঃ সোহেল রানা, গ্রীন বিজনেস অফিসার এবং সহযোগিতায় ছিলেন ফাইন্যান্স অফিসার এ এফ এম কামরুল ইসলাম সহ ফিল্ড অফিসার কহিনুর আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost