1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

পেকুয়ায় আ’লীগ নেতার বাড়িতে ভাংচুর, হামলায় আহত-৬

  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কমিটির সভাপতি নুরুল আজিম সওদাগরের বাড়িতে গভীর রাতে ভাংচুর চালিয়েছে দুবৃর্ত্তরা। এ সময় ব্যাপক ইটপাটকেল ছোড়ানো হয়েছে। প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা নুরুল আজিম সওদাগরের পরিবারের অন্তত ৬ জন আহত হয়েছে। ১৬ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত ১ জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন আন্নর আলী মাতবরপাড়ার মৃত ফিরোজ আহমদের পুত্র জাহাঙ্গীর আলম (৫৫), মহিউদ্দিনের পুত্র তৌহিদুল ইসলাম মানিক (৩৬), মৃত ফিরোজ আহমদের পুত্র চৌমুহনীর ব্যবসায়ী মো: রিদুওয়ান (৩৮), জাহাঙ্গীর আলমের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী রেখা মণি (১৫), মৃত ফিরোজ আহমদের পুত্র নেজাম উদ্দিন (৪০), তার বড় ভাই মহিউদ্দিন (৬৫)।
আহত ব্যবসায়ী রিদুওয়ান জানান, ১৬ এপ্রিল (মঙ্গলবার) পেকুয়া সদর ইউনিয়নের আন্নরআলী মাতবরপাড়া ইসলামী যুব কাফেলার উদ্যোগে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে প্রচুর লোকজন সমাগম হয়। মাহফিলে ডেকোরেশনের কর্মচারী ও মাতবরপাড়ার মো: সাচির পুত্র দিদারের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দিদার ক্ষিপ্ত হয়ে ডেকোরেশনের কর্মচারী ওই যুবককে মারধর করে। মাহফিল পরিচালনা কমিটির সহসভাপতি মো: রিদুওয়ান এ নিয়ে প্রতিবাদ করছিলেন। এর সুত্র ধরে দিদার, আজিজ, তানভীর, কমরুদ্দিন, বদিউল আলমসহ উত্তেজিত লোকজন রাত ১১ টার দিকে রিদুওয়ানের বাড়িতে এসে হামলার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এসে বিরোধ থামিয়ে দেয়। দ্বিতীয় দফায় রাত আড়াইটার দিকে একই দুবৃর্ত্তরা বহিরাগত লোকজন জড়ো করে হামলা চালায়। এ সময় তারা রিদুওয়ান ও নুরুল আজিম সওদাগরের বাড়িতে ব্যাপক ইট পাটকেল ছোড়ে। হামলায় আ’লীগ নেতা নুরুল আজিম সওদাগরের পরিবারের ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাদ্রাসার এমপিওভূক্ত কর্মচারী তৌহিদুল ইসলাম মানিককে চমেক হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে পেকুয়া থানার এস,আই মফিজুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost