1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় জখমী নারীর স্বামী-পুত্রকে প্রাণনাশ চেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়ায় এবার জখমী সেই নারীর স্বামী ও পুত্রকে প্রাণনাশ চেষ্টা চালালো দুবৃর্ত্তরা। কিছুদিন পূর্বে একই দুবৃর্ত্তরা এক গৃহবধূকে মাথায় কুপিয়ে জখম করে। এমনকি তারা ওই নারীর বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। গভীর রাতে বাড়িতে ভাংচুরসহ তান্ডব চালায়। জখমী নারীকে হাসপাতালে ভর্তি করে। পেকুয়া থানায় জড়িতদের বিরুদ্ধে এজাহার পাঠানো হয়েছে। তবে ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা থানায় মামলাও রেকর্ড করা হয়নি। এর জের ধরে দুবৃর্ত্তরা ঘটনার ১৩ দিন পর আবারো দ্বিতীয় দফা ঘটনা সংঘটিত করে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ২ টার দিকে দুবৃর্ত্তরা মেহেরনামা বাজারপাড়ায় জখমী নারীর স্বামী আতিকুর রহমান ও ছেলে দেলোয়ার হোসেনকে প্রাণনাশ চেষ্টা চালায়। এ ব্যাপারে আতিকুর রহমান জানান, ৫ এপ্রিল দিবাগত গভীর রাতে একদল দুবৃর্ত্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাড়িতে হানা দেয়। এ সময় তারা আমার স্ত্রী কমরু বেগম (৪৫) কে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় আমার বাড়িতে তারা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আমি নন্দরীপাড়া এলাকার মুক্তার চৌকিদারের ছেলে আল মাহামুদ, ইউপি সদস্য যুবদল ক্যাডার আবু ছালেকসহ ১৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করি। অনেকবার থানায় গিয়েছি। কিন্তু আইনী কোন প্রতিকার পায়নি। মূলত এখানে আমি ও আমার পরিবার আ’লীগ করে। আর তারা বিএনপির সংঘবদ্ধ সন্ত্রাসী। ওদের হাতে টাকা, অস্ত্র, পেশীশক্তি সবকিছু আছে। আমরা এখন অসহায়। আমার স্ত্রীকে মাথায় কুপিয়ে জখম করে। অথচ ক্ষতিগ্রস্ত পক্ষ আমি আইনী সহায়তা পাচ্ছি না। এলাকায় যেতে পারছিনা। দুপুরে আমার ছেলে দেলোয়ার টেকনাফ চলে যেতে বাড়ি থেকে বের হয়। আমি ছেলেকে কিছুদুর এগিয়ে দিচ্ছিলাম। কিন্তু বাজারপাড়ার মসজিদের সামনে দীঘির পাড়ে আমি ও আমার ছেলেকে অপহরণ চেষ্টা করে। আল মাহামুদসহ ২০/৩০ জনের লোকজন আসে। আমি ফজল কাদেরের বাড়িতে ডুকে পড়ি। তারা সেখানে গিয়ে দরজায় লাথি মারে। ফজল কাদেরের পুত্রবধূ রুমি জানান, আতিক ভয়ে আমাদের বাড়িতে ডুকে পড়ে। তাকে ধরে নিতে এখানে আসে। আমরা দরজা বন্ধ করেছিলাম। পরে প্রবাসী আবু তৈয়ব এসে উত্তেজিত লোকজনকে এখান থেকে সরিয়ে নেয়। জাইতুন্নেছা নামক স্থানীয় মহিলা জানান, এতগুলো লোক দেখে আমরা ভয় করছি। আসলে তারা আতিককে ধরে নিতে এসেছে। পেকুয়া থানার এস,আই আশরাফ জানান, এর আগের ঘটনা আমি তদন্ত করছি। আজকের ঘটনার বিষয়ে আতিক আমাকে ফোন করেছিল। থানায় আসতে বলেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost