1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

কক্সবাজার ঈদগাঁও ৫ ইউনিয়ন নির্বাচন ২৮ এপ্রিল, সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর জেলা প্রশাসক

  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার

বিজন কুমার বিশ্বাস:
কক্সবাজারে সদ্য গঠিত ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল ২০২৪। এ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। ১৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে “ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠান উপস্থিত বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ভোটারদেরকে কেউ কোন ধরনের ভয়- ভীতি দেখাতে পারবে না, দেখালে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। আচরণবিধির পরিপন্থী কেউ কিছু করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার আরো বলেন, নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, কোন অবৈধ কারসাজি ও দুর্বৃত্তায়নের চেষ্টা করলে বরদাশত করা হবে না।
ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে যৌথভাবে এ সভার আয়োজন করে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস। ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মায়নুল হক ও স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
এতে মতামত পেশ করেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মাস্টার।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছৈয়দ আলম, সোহেল জাহান চৌধুরী, আলমগীর তাজ জনি, মাওলানা দেলাওয়ার হোসাইন, রফিক আহমদ, মোঃ নুর সিদ্দিক, নুরুল হক, আব্দুল কাদের মাস্টার, আরমান উদ্দিন, হেলাল উদ্দিন, ফরিদুল আলম, আনোয়ার পারভেজ রুবেল, নুরুল আলমসহ পাঁচটি ইউনিয়নের অন্য চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীরা।
অনুষ্টানে সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। অন্যদিকে আইন-শৃঙ্লা রক্ষার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচনে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজাদ মনছুর। আগামী ২৮ এপ্রিল উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost