1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় বর্ষপূর্তি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির

  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩২৫ বার

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০এপ্রিল) সকাল ১০ টার দিকে বারবাকিয়া জেলি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির পেকুয়ার সভাপতি মোহাম্মদ নুরুল কবির বর্ষপূর্তি ও সাধারণ সভার উদ্বোধক ও সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারন সম্পাদক এসএমএ রহিমের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন বাহাদুর, পেকুয়া সমবায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সহসভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ফারুক, সাংবাদিক দিদারুল করিম, পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সহসভাপতি তাজুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন প্রতিনিধি সুলাল কান্তি শীল, টইটংয়ের প্রতিনিধি মোসলেম উদ্দিন, শিলখালীর ইউনিয়ন প্রতিনিধি মুবিনুল ইসলাম, রাজাখালীর প্রতিনিধি ফোরকান ইলাহী, সিনিয়র সদস্য মাওলানা আবদুল জব্বার,টইটংয়ের দিদারুল আলম প্রমুখ। এ দিকে বর্ষপূর্তি ও সাধারন সভায় পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। প্রতি ৬ মাস পরেই সাধারণ সভা আহবানের নীতিগত সিদ্ধান্ত হয়। মাসিক সঞ্চয় সাধারণ সভায় উপস্থিত থেকেই আদায় করতে হবে। পল্লী চিকিৎসকদের সরকারী নীতিমালা অনুসরণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যে সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আছে মেডিকেল অফিসারের পদ শূন্য। এ সব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চুড়ান্তের মাধ্যমে চিকিৎসক সরবরাহ দেওয়ার দাবী জানানো হয়। চিকিৎসা সেবা ত্বরান্বিত করতে প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী ভিত্তিতে মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানানো হয়। পল্লী ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সেবার মান বেড়ে যাওয়ায় সরকারের ভূয়সী প্রশংসা করেছেন ওই সভা থেকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost