1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

লোহাগাড়ায় সাংবাদিক সমিতি কমিটি গঠন: সভাপতি জব্বার ফিরোজ, সম্পাদক জাহেদ, সাং সম্পাদক দেলোয়ার রশিদী

  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৪৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ হয়েছে। এতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মাওলানা আব্দুল জব্বার ফিরোজকে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।
শনিবার (২০ এপ্রিল) বিকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারন সভায় সবর্সম্মতিক্রমে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত লোহাগাড়া সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম চালিয়ে আসছিল। সর্বশেষ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জরুরী সাধারন সভার মাধ্যমে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি চুড়ান্ত ভাবে গঠন করা হয়।কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা হলেন যথাক্রমে- সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সাঙ্গু), যুগ্ম-সম্পাদক মোজাহিদ হোছাইন সাগর (দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক বাংলাদেশের খবর), অর্থ সম্পাদক শাহজাদা মিনহাজ (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জমির উদ্দিন (দ্যা বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব (আনন্দ টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ (দৈনিক জবাবদিহি), কার্যনির্বাহী সদস্য তাহমিদুল আলম কাউছার (দৈনিক আজকের বসুন্ধরা) ও তৌহিদুল ইসলাম কায়রু (দৈনিক মুক্তখবর)।
কমিটি গঠন শেষে সংঠনটির সভাপতি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ সবার উদ্দেশ্যে বলেন, আমরা কারো প্রতিপক্ষ বা প্রতিদন্ধী হতে সংগঠনটি গঠন করা হয়নি। মুলত “সত্যের সন্ধানে মানবের কল্যাণে..” শ্লোগান নিয়ে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের একত্রিত ও সুসংগঠিত করতে এবং সবার অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা রাখতে সংগঠনটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে লোহাগাড়া সাংবাদিক সমিতি সবসময় থাকবে। সংগঠনটি মানবকল্যাণে কাজ করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সবশেষে সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost