1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি সিএনজিতে অভিনব কৌশলে গাঁজাসহ বিজিবির হাতে এক ব্যক্তি আটক রামুর গর্জনিয়া জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এম. ইব্রাহীম কবির

  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৪৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু,
লোহাগাড়া, চট্টগ্রাম।

আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের মরহুম মাওলানা মোহাম্মদ ফৌজুল কবিরের পুত্র।

গত ২০১৯ সালের উপজেলা ষনির্বাচনে তিনি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সুনামের সাথে দীর্ঘ পাঁচ বছর জনগণের সেবা ও এলাকার বিভিন্ন উন্নয়নে অবদান রেখেছেন। এছাড়াও দীর্ঘ ৬মাস দক্ষতার সাথে (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ পরিষদে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে বটতলী স্টেশনের পাশে বর্ষাকালীন সময়ে পানির নিচে ডুবে থাকা বিমান বিল্ডিং রোড সহ বিভিন্ন রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টের কাজ করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির দূর করেন। এছাড়াও দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক অনেক সমস্যা বিচারের মাধ্যমে সমাধান করেন। এম. ইব্রাহিম কবির ছোটবেলা থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় নানান ধরণের সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তরুণ ও যুবকদের সংগঠনের মধ্যে তিনি অনেক দায়িত্ব পালন করছেন তাকে সবাই সাংগঠনিক ব্যক্তি হিসেবেও চিনেন।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ৯টি ইউনিয়নের সর্বস্থরের মানুষের মাঝে সাধারণ ভাবে মিলেমিশে ছিলাম। সাধারণ মানুষের মনের কথা বুঝতে চেষ্টা করেছি। এবং সে অনুযায়ী কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। লোহাগাড়ার সর্বস্তরের মানুষের দোয়াও সমর্থন কামনা করছি।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তার শুভাকাঙ্ক্ষীরা ও সাধারণ জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। যেহেতু দলমত নির্বিশেষে লোহাগাড়ার সর্বস্থরের জনগণ, বিশেষ করে তরুণ ও যুবকরা তাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চাচ্ছে সেহেতু চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost