1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

এমপি ইবরাহীমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৪০ বার

এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ইতিমধ্যে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এতে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া)আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ছৈয়দ মোহাম্মদ ইবরাহীম এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে সাবেক এমপি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আলম কর্তৃক করা লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, সরকারী প্রটোকল ব্যবহার করে ঢেমুশিয়াতে একটি মাহফিলে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদীকে বিজয়ী করতে বলেন । তাছাড়া চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাথে মতবিনিময় করে ফজলুল করিম সাঈদীর পক্ষে কাজ করার নির্দেশ দেন,যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় । যাহা সম্পুর্ণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন । অভিযোগে সংসদ সদস্য ছৈয়দ মোহাম্মদ ইবরাহীম এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানান। এই ব্যাপারে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছৈয়দ মোহাম্মদ ইবরাহীমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost