1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

রোহিঙ্গা ক্যাম্পে ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ৫

  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪৭ বার

বিজন কুমার বিশ্বাস:
কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ
৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন।
রোববার (২৮ এপ্রিল) ভোরে উখিয়ার কুতুপালং-২-পশ্চিম রোহিঙ্গা শিবিরের ডি-৯ ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র গুলি সহ তাদের আটক করা হয়।
অস্ত্র ও গুলিসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল। আটককৃতরা হলেন—কুতুপালং ২-পশ্চিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২) এবং একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।
এপিবিএন পুলিশের পক্ষ থেকে জানিয়েছে, আটকরা সবাই রোহিঙ্গা ক্যাম্প-ভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য।
এডিআইজি ইকবাল বলেন, রোববার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং-২-পশ্চিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের জনৈক ব্যক্তির বসতঘরে কতিপয় লোকজন অপরাধকর্ম সংঘটিত করার উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে—এমন খবরের সুত্র ধরে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়। ওই বসতঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন লোক পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হয় অভিযান পরিচালনাকারী টিম।
পরে আটকৃতদের শরীর এবং বসতঘরে তল্লাশি চালিয়ে বিদেশি ৫টি পিস্তল, দেশি ২টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এপিবিএনের এই কর্মকর্তা প্রতিনিধিকে বলেন, আটকরা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost