1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

চকরিয়ার মানিকপুরে জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজিতে অতীষ্ট নিরীহ লোকজন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩২৬ বার

স্টাফ রিপোর্টার: জোড়া খুনের ঘটনায় নিরীহ ও সন্দেহভাজন লোকজনের বাড়িতে চালানো হচ্ছে লুটপাটের রামরাজত্ব। মামলায় আসামী করার হুমকী দিয়ে অর্থ-বিত্তবান ও নিরীহ লোকজনের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অংকের টাকা। মিথ্যা অভিযোগে গ্রেপ্তার আতংকে সরকারি কর্মচারিসহ বেশ কিছু নিরপরাধ ব্যক্তি ভয়ে নিজগ্রাম ছেড়ে ভিন্ন এলাকায় রাতপার করছে।
চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাপুর ইউনিয়নে গত ১৬ এপ্রিল গ্রাম পুলিশসহ দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করার ঘটনাকে ঘিরে ওই এলাকায় চলছে এমন লোমহর্ষক ঘটনা।
জানাগেছে, গত ১৬ এপ্রিল উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় আদিপাত্য বিস্তার নিয়ে স্থানীয় মেম্বার জাহেদুল ইসলামের নেতৃত্বে ওইদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে স্থানীয় আরাফাত সওদাগরের দোকানের নিকটে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে শফিউল আলম চৌকিদার ও গেল ইউপি নির্বাচনে মেম্বার প্রতিদ্বন্দ্বী মো; সেলিমকে হত্যা করে। এ ঘটনায় গত ১৯ এপ্রিল শফিউল আলম চৌকিদারের ভাই সামশুল আলম বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু অভিযোগ উঠে, মামলায় আসামী করার ভয় দেখিয়ে বাদীপক্ষের লোকজন এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করছে। চাঁদাবাজিতে অতীষ্ট হয়ে ৩০ এপ্রিল চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলাও দায়ের করা হয়। স্থানীয় মুস্তাক আহমদ সিকদারের ছেলে ভুক্তভোগি রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন (সিআর মামলা নং১০৬৮/২৪)। এতে আসামী করা হয় জোড়া খুনের মামলার বাদী শামসুল আলম ও মৃত ধলা মিয়ার ছেলে নুর মোহাম্মদকে।
রফিকুল ইসলাম দাবী করেন, “২১ এপ্রিল সকাল ৯টার দিকে শামসুল আলম ও নুর মোহাম্মদ আমার কাছ থেকে ২ লাখ করে তারা দু’জনের জন্য ৪লাখ টাকা চাঁদা দাবী করে, চাঁদা না দিলে দায়ের করা হত্যা মামলায় অন্তুর্ভুক্ত করার হুমকী দেয়। আমি সরকারি কর্মচারি, থাকি পৌরসভায়, অপরাধ না করেও কেন চাদাঁ দিবো এমন কথা বলে জবাব দিলে তারা চলে যায়।
রফিকুল ইসলাম আরও জানান, গত ৩০ এপ্রিল নুর মোহাম্মদ ও শামসুল আলম আবেদনকারী হয়ে ঠিকই আমরা ৯ নিরীহ ব্যক্তিকে জড়িয়ে হত্যা মামলায় সম্পৃক্ত করতে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছে। আবেদনটি থানাকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বেশ কয়েকটি নিরীহ লোকজনের বাড়ি ঘরে লুপাট চালিয়ে লাখ লাখ টাকার মামলামাল লুটে নিয়েছে বাদীপক্ষের লোকজন। স্থানীয় জয়নাল আবেদীন সিকদারের ছেলে নবাব মিয়া কান্না বিজড়িত কন্ঠে বলেন, ঘটনার সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, কিন্তু বাদী পক্ষের শামসুল আলম ও নুর মোহাম্মদের নেতৃত্বে দুর্বৃত্তরা আমার ঘরে লুটপাট চালিয়ে লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। বসতঘরে যেতে পারছিনা, হুমকী দিচ্ছে মামলায় সম্পৃক্ত করে দিবে। এলাকায় মধ্যযুগীয় পরিস্তিতি সৃষ্টি করেছে। আমরা এর একটা বিহীত ব্যবস্থা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost