তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সমর্থনে গত ৩ মে রাত ৮টার দিকে উপজেলা সদরের সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী। সভায় নির্বাচনী বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেছেন, একটি সুন্দর, মাদকমুক্ত লোহাগাড়া গড়তে আপনাদের সকলের সহযোগীতা চাই। আপনাদের সহযোগীতা ছাড়া এগিয়ে যেতে পারবোনা। লোহাগাড়ার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের সহযোগীতা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য কঠোর ভাবে পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এক শ্রেণীর লোক অতীতের লোভ নিয়ে আর্ভিবাব হয়েছে। মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। উপরের নির্দেশে এবারের নির্বাচনে কোন ধরণের ভোটার কারচুপি হবেনা। আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো কিনা অনেকেই প্রশ্ন করেছেন, আমি মাঠে থাকবো ইনশাল্লাহ। আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নির্বাচনী মাঠ থেকে সরাতে পারবেনা। আমার জীবনে কোন অপশক্তির কাছে আমি মাথা নত করি নাই। যেটা আমার অতীত জীবন স্টাডি করলে বুঝতে পারবেন।
সাংবাদিক কাইছার হামিদ`র সঞ্চালনায় মতবিনিময় সভায় আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া ঠিকাদার সমিতির সভাপতি নুরুল আলম জিকু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক আবদুল মালেক, যুগ্ন আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, বটতলী শহর উন্নয়ন কমিটির সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী আবদুল মন্নান, ব্যবসায়ী মহিউদ্দিন ভুট্ট, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক রুবেল, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবাহান, মাওলানা ফরিদুল আলম, আবু বক্কর মেম্বার, আধুনগর ফার্নিচার ব্যবসায়ী পিপলু বড়ুয়া, যুবলীগ নেতা মততাজ উদ্দিন, যুবনেতা নুরুল আলম, যুবনেতা ইনজামামুল হক চৌধুরীসহ উপজেলার বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, আগামী শান্তির লোহাগাড়া গড়তে সিরাজুল ইসলাম চৌধুরীর বিকল্প নেই। যতই বাঁধা আসুক, আমরা এক থাকবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমরা সবাইকে স্বাক্ষি রেখে বলছি, আপনাকে ছেড়ে আমরা যাবোনা। আমরা আগামী নির্বাচনে সিরাজুল ইসলাম চৌধুরী কে উপজেলায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
Leave a Reply