পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় নদী থেকে আনোয়ার হোসাইন (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মগনামা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শরৎঘোনা এলাকার আক্তার হোসেনের পুত্র।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থানে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ভাই দেলোয়ার হোসেন বলেন, গত তিন আগে সে লবণ বহনকারী কার্গো বোটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরায় এলাকায় বোটে যায়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা। মঙ্গলবার সকালে নৌকা নিয়ে দুই দিক থেকে নদীতে খোঁজতে বের হয়। সকাল ১০ টায় ওই স্থানে বোটের পাশে তাকে ভাসমান উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি ১ কন্যা সন্তানের জনক। স্থানীয়রা বলেন, খোলা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করে । লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply