1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

পেকুয়ায় জোঁরপূর্বক তোলে নিয়ে গেল নববধূর স্বামীকে

  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৭ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ের দুর্গম এলাকা থেকে আজিজুল হক (৩০) নামের এক যুবককে জোঁরপূর্বক তোলে নিয়ে গেল দুবৃর্ত্তরা।
বুধবার (৮ মে) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের আবাদি ঘোনার পাহাড়ী দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বারবাকিয়ার পূর্ব পাহাড়িয়াখালীর ফরুক আহমদের ছেলে আজিজুল হক  ও টইটং ইউনিয়নের আবাদি ঘোনার করিমদাদের মেয়ে আয়েশা বেগমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৩ বছর ধরে। প্রেমিক জুটির এ সম্পর্ক কনে পক্ষের জানা ছিল। তবে ছেলে পক্ষ ওই সম্পর্কের কথা জানতেন। এ দিকে দীর্ঘদিনের মন দেয়া নেয়ার বিষয়টিকে তারা বিয়ের মাধ্যমে স্বীকৃতি দিতে চেয়েছিল। চলতি ৫ মে প্রেমিক জুটি কক্সবাজারের নোটারী পাবলিকের কার্যালয়ে গিয়ে হলফনামা মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী-স্ত্রী হিসেবে তারা সবেমাত্র সংসার শুরু করে। মেয়ের পিতার বাড়িতে ছিল নব দম্পতি।
ঘটনার দিন বিকেলে আজিজুল হকের বড় বোনের স্বামীর নেতৃত্বে একদল দুবৃর্ত্তরা আবাদিঘোনায় দুর্গম পাহাড়ী এলাকায় আজিজুল হকের শ্বশুর বাড়িতে হানা দেয়। এ সময় তারা জোরপূর্বক ধস্তাধস্তি করে নববধূ আয়েশা বেগমের স্বামী আজিজুল হককে ঘর থেকে বের করে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায়।
এ ব্যাপারে নববধূ আয়েশা বেগমের বড় ভাই আহমদ হোসেন জানান, ২ দিন আগে আমার বোনের বিয়ে হয়েছে। তারা নোটারী পাবলিকের মাধ্যমে এ বিয়ে করে। সম্পর্ক ছিল ৩ বছর। আসলে ছেলের বয়স ৩০ বছর। অন্যদিকে আয়েশার বয়স ১৯ বছর হয়েছে। আজিজ ইলেকট্টনিক্স মেস্ত্রী। আমি বাড়িতে ছিলাম না। শুনেছি ১০/১২ জন এসে অনেকটা বল প্রয়োগ করে ইচ্ছার বিরুদ্ধে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আজিজুল হকের শ্বাশুর করিমদাদ জানান, ২ মাস আগে আমার স্ত্রী মারা গেছে। মেয়ে প্রাপ্ত বয়স্ক। তারা পরষ্পর পছন্দের মাধ্যমে বিয়ে করে।
বারবাকিয়া ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য রেজাউল করিম জানান, বিষয়টি আমি শুনেছি। এ বিয়ে ছেলে পক্ষ মেনে নেয়নি। তারা এসে ছেলেকে ধরে নিয়ে গেছে। ছেলে মেয়ে প্রাপ্ত বয়ষ্ক হলে বিয়ের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন। এটি তাদের সাংবিধানিক অধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost