1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চকরিয়াতে মহিলা সন্ত্রাসী দিয়ে সম্পত্তি দখল করার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২১২ বার

এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
চকরিয়া পূর্ব বড় ভেওলা আনিচ পাড়া পিতা, মৃত হারুনুুর রশিদ চৌধুরীর পুত্র হারুন সরওয়ার বাদল(৫৩) এর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ( ২৩ মে) সকাল ৯ টায় বাদলের পৈত্রিক সম্পত্তি দখল করতে বিএমচর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো : হিমেল, পিতা, নাছির উদ্দীন এর নেতৃত্বে ১০/ ১২ জন মহিলা নিয়ে পৈত্রিক সম্পত্তির খালি থাকা জমিতে অবৈধভাবে টেংরা বেড়া দিয়ে দখল করে ফেলে। দখলকারীরা বেশির ভাগ মহিলা ছিলেন। এসময় ৯৯৯ কল দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেওয়া হয়।

এবিষয়ে হারুন সরওয়ার বাদল (৫৩) বাদী হয়ে চকরিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২জনকে আসামি দেখিয়ে একটি অভিযোগ দায়ের করেন। হারুন সরওয়ার বাদল জানান, চকরিয়া উপজেলা বিএমচর মৌজার বেতুয়াবাজারস্থ আর.এস ১৫৬ নং খতিয়ানের এম. আর.আর ২৬১নং খতিয়ানের আর.এস ১৭৮০ নং দাগের আন্দর বি.এস ৪২৭ নং খতিয়ানের বি.এস ৫৭৮৩ দাগের আন্দর মোট ১.১০ একর দোকানসহ ভিটার জমি রয়েছে। জমিটি জেঠাতো ভাই ইব্রাহিম চৌধুরী, মনছুরুল ইসলাম, তৈয়বুল ইসলাম হতে আমি ও আমরা ৫ ভাই মিলে ক্রয় করি।

উক্ত জমিতে কিছু খালি জায়গা পড়ে আছে। খালি জায়গার লোভ সামলাতে না পেরে হিমেলের নেতৃত্বে দখল করার জন্য পায়তারা চালাচ্ছে।
এবিষয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, হারুন সরওয়ার বাদলের একটি অভিযোগ হাতে পেয়েছি । তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কাজ চলমান রয়েছে।
প্রশাসন জরুরি পদক্ষেপ না নিলে সংঘাত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয় লোকজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost