1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় সুশীলপাড়ায় বসতবাড়িতে অগ্নিকান্ড

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২২৬ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া সুশীলপাড়ায় গভীর রাতেই সংঘটিত হয়েছে অগ্নিকান্ড। এ সময় বসতবাড়িসহ ঘেরা-বেড়া আগুনে ভস্মীভূত হয়েছে। ২৫ মে (শনিবার) ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই দিন ভোররাতে কাছারীমোড়া সুশীলপাড়ায় অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এ সময় গোপাল চন্দ্রশীলের বসতবাড়ির আংশিকসহ ওই বাড়ির ঘেরা বেড়া আগুনে পুঁড়ে ভস্মীভূত হয়। এ ব্যাপারে গোপাল চন্দ্রশীলের পুত্র প্রেমতোষ কান্তি শীল জানান, আমরা রাতেই ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ আগুন দেখতে পায়। কে বা কারা দাহ্য পদার্থ ছিড়ে আগুন ধরিয়ে দিয়েছে। এটি পরিকল্পিত নাশকতামুলক ঘটনা। লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের লেলিহান শিখায় বসতবাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বসতভিটার চারপাশে টিনের ঘেরা ছিল। ঘেরাও আগুনে পুঁড়ে গেছে। ভবতোষ শীলের স্ত্রী মুন্নি শীল, প্রেম তোষ শীলের স্ত্রী কৃষ্ণা শীল, মৃত উপেন্দ্র শীলের পুত্র অশি^নী শীল, মৃত বজেন্দ্র শীলের পুত্র বিপ্লব শীলসহ সুশীল পাড়ার স্থানীয় আরো অনেকে জানান, পেট্টোল বা কেরোসিন ছিটিয়ে রাতে আগুন ধরিয়ে দিয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘেরা বেড়াসহ আনুমানিক ১৫-২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, থানায় অভিযোগের বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost