1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় ব্যক্তিগত উদ্যোগে বেড়িবাঁধ সংস্কার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ঘুর্ণিঝড় রিমলের প্রভাবে রাজাখালী ইউনিয়নের দশেরেেঘানা এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে বেশ কিছু বাড়িঘর ও চিংড়ি ঘের পানির নীচে তলিয়ে যায়। এমনকি জোয়ার ভাটায় পরিনত হয়। গত রবিবার ওই বেড়িবাঁধ ভেঙ্গে গেলে এলাকার লোকজন স্বাভাবিক জীবন যাপন নিয়ে দুশ্চিন্তায় পতিত হয়। এমনকি ওই বেড়িবাঁধ দিয়ে লোকজনের চলাচল ও যান চলাচল বন্ধ হয়ে যায়। বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে অনেক জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান, মেম্বার সেখানে পরিদর্শন করেন। কিন্তু কেউ উদ্যোগ নেননি ওই ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের। এলাকাবাসীর দুর্ভোগ ও কষ্ট লাঘবের জন্য রাজাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ ফোরকানের নিজস্ব অর্থায়নে ওই ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেন।
গত রবিবার দুপুরের পর পরই তিনি এলাকা থেকে বেশ কয়েকজন মাটিয়াল দিয়ে কাজ শুরু করেন। কিন্তু জোয়ারের পানির ধাক্কায় ফের ভেঙ্গে যায় ওই বেড়িবাঁধ। সোমবার সকাল থেকে তার নিজস্ব উদ্যোগে স্কেবেটর দিয়ে ওই বেড়িবাঁধ সংস্কার করেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সদস্য ও রাজাখালীর সভাপতি মোহাম্মদ ফোরকান জানান, অনেক জনপ্রতিনিধি ওই ভাঙ্গা বেড়িবাঁধ দেখতে আসেন। ফটোসেশন করে যান। কিন্তু জোয়ার ভাটার কবল থেকে এলাকাবাসীকে রক্ষার উদ্যোগ কেউ নেননি। আমি নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে আমি ওই বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছি। এলাকাবাসীর সহযোগিতায় এ মহতি কাজটি শেষ করতে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost