1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

গর্জনিয়ায় বিজিবি-মাদক কারবারির গুলাগুলি, নিহত এক ডাকাত

  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২০৬ বার

নাইক্ষংছড়ি প্রতিনিধি:
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নে বিজিবির সাথে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় একজন নিহত হয়েছে।
বিজিবি জানিয়েছে, বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহলদলের ওপর নিজাম ডাকাত চোরাকারবারী সিন্ডিকেটের গুলিবর্ষণ ও বিজিবি’র মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালিয়েছে। এসময় ইয়াবা ও বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৩ জুন) ভোর ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ভালুখাইয়া বিওপির আওতাধীন গর্জনিয়ার মরিচ্যাচার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহলদলের ওপর নিজাম ডাকাত চোরাকারবারী সিন্ডিকেটের গুলিবর্ষণ ও বিজিবি’র মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছুঁড়ে। এসময় ইয়াবা ও বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।
তবে এঘটনায় ১জন আহতের কথা উল্লেখ করলেও নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি। নিহত ব্যক্তির নাম নেজাম উদ্দীন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে। নিহতের বিষয়টি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানিয়েছেন নেজাম উদ্দীন জেল থেকে জামিন পেয়ে গর্জনিয়ার ডাকাত বাহিনীতে যোগ দেন। তাঁর নেতৃত্বে বার্মিজ গরু, ইয়াবা ও সিগারেট পাচার হচ্ছিলো।
বিজির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও সিগারেট আটক অভিযানে নেমে ৯৮ কার্টুন বার্মিজ সিগারেট এবং ২০ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয় বিজিবি। মাদক এবং সিগারেট আটকের খবর পেয়ে ১৫০-২০০ জন চোরাকারবারী, দুষ্কৃতিকারী, নিজাম ডাকাতের নের্তৃত্বে সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে হামলা করে। এসময় প্রায় ৫০-৬০ রাউন্ড গুলি করতে করতে অগ্রসর হয় তারা। পরে জানমাল রক্ষার্থে মেজর রাফি-উস-হাসান এর নেতৃত্বে হাবিঃ মোঃ হুমায়ন কবির এসএমজি দ্বারা পাল্টা ফায়ার করে। এসময় ডাকাত এবং দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বিজিবির ০৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ০১ জন চোরাকারবারী আহত হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost