1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

পেকুয়ায় রাতেই অবৈধ স্থাপনা, প্রবাসীকে প্রাণনাশ চেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৩৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ভোর রাতেই নির্মিত হয়েছে অবৈধ স্থাপনা। দেশীয় তৈরী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে দুবৃর্ত্তরা ওমান প্রবাসীর বসতভিটায় হানা দেয়। এ সময় ভীতি ও আতংক ছড়িয়ে রাতেই জবর দখলে নিল প্রবাসীর বসতভিটার অংশ থেকে জায়গা। ১২ জুন ভোর রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বসতভিটার জায়গা নিয়ে মাতবরপাড়ায় ফরিদুল আলমের পুত্র ওমান প্রবাসী হুবাইবুর রহমান মানিক ও মো: ইউসুফের পুত্র ইয়াসিন গংদের মধ্যে বিরোধ চলছিল। জায়গাটি মানিকের বসতভিটার অংশ। সেখানে মানিকের পৈত্রিক বসতবাড়ি রয়েছে। কয়েক বছর আগে মানিকের মা মারা যান। মানিক ১ মাস আগে ওমান থেকে দেশে আসে। অপরদিকে মানিকের পিতা ফরিদুল আলম বরইতলীর একটি মসজিদে চাকুরী করেন। প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ে মানিকের পৈত্রিক বসতবাড়ি বিধ্বস্ত হয়। এতে করে মানিকের স্ত্রী মগনামায় পিতার বাড়িতে অবস্থান করছিল। বসতভিটায় পরিত্যক্ত বাড়িটিতে মানুষের থাকা অনেকটা কষ্টসাধ্য ছিল। এ দিকে ঘটনার দিন ভোর রাতে মো: ইউসুফের পুত্র ইয়াসিন, তার পিতা ইউসুফসহ ৪/৫ জনের প্রভাবশালী চক্র মানিকের বসতভিটায় একটি ঘর তৈরী করে ফেলে। মানিকের বসতবাড়ির সামনে তারা বাঁশের টেংরা দিয়ে ঘেরা দেয়। খবর পেয়ে মানিক ও তার স্ত্রী, শাশুড়, শাশুড়ীসহ সেখানে যান। এ সময় ইয়াসিনসহ উত্তেজিত লোকজন দেশীয় তৈরী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে মানিকসহ তার সঙ্গে থাকা লোকজনকে প্রাণনাশ চেষ্টা চালায়। এ ব্যাপারে ওমান প্রবাসী মানিক জানান, তারা প্রভাবশালী। অবৈধ জনবল নিয়ে আমার ভিটায় রাতে গিয়ে অবৈধ স্থাপনা তৈরী করে। আমি এসে প্রতিবাদ করেছি। কিন্তু তারা অস্ত্র শস্ত্র নিয়ে আমি ও আমার স্ত্রীকে প্রাণনাশ চেষ্টা চালায়। তারা মূলত সন্ত্রাসী প্রকৃতির লোকজন। আমরা অসহায়। আমার বাবা মসজিদে চাকুরী করে। আমি ওমান থাকি। ভয়ে এখন ভিটায় যেতে পারছি না। সন্ধ্যায় গিয়েছিলাম। দেখি তারা দা, কিরিচ নিয়ে সেখানে অবস্থান করছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ মো: ইউসুফ জানান, এ জায়গায় আমরা অবৈধভাবে আসি নাই। জায়গাটি আমাদের। ইউনিয়ন পরিষদে বিচার ছিল। কিন্তু তারা যায়নি। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost