1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জুয়াখেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ:বেলাল নামের যুবকের হাত কর্তন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দারবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে।এতে বেলাল নামের এক যুবকের (২৮) বাম হাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।বেলাল বান্দরবান পৌর এলাকার মো.সিরাজের ছেলে।সে দীর্ঘদিন ধরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় বিয়ে করে বসবাস করে আসছিল।
মঙ্গলবার (২০ আগষ্ট ) দুপুর ২ টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তুমব্রু পশ্চিমকুল এলাকায় রাস্তার উপর এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে,তুমব্রু পশ্চিমকুল এলাকায় জনৈক নুর আহমদ হাজীর দোকানে স্থানীয় চিহ্নিত কিছু মিয়ানমার কেন্দ্রিক চোরাকারবারি যুবক টাকার বিনিময়ে লুডু খেলতো(জুয়া খেলা)।প্রতিদিনের মত ওই এলাকার মীর আহমদের ছেলে মফিজ ও বেলালের মধ্যে জুয়া খেলার টাকা নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার জেরে মীর আহমদের ছেলে মফিজ, গিয়াস ,নাসির ও রাসেল ধারালো দা,কিরিচ,লাঠিসোঁটা নিয়ে বেলাল কে উপর্যপরী কুপিয়ে রক্তাক্ত জখম করে।এতে বেলালের বাম হাত বিচ্ছিন্ন করার উপক্রম হয়।এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কুপে বেলালের বাম হাত ছাড়াও শরিরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা বেলাল’কে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন তাকে।

এ ঘটনায় তুমব্রু পশ্চিমকুল এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।এ সংক্রান্তে বেলালের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আবদুল মান্নান বলেন,এখনো কেউ অভিযোগ করে নাই।অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost