1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

ট্রাক শ্রমিক সমবায় সমিতির কার্যকরি কমিটির সভায় মোহাম্মদ কালু সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার

 

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

আরকান সড়কে ট্রাক শ্রমিক সমবায় সমিতির কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কালু। এতে তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। ০৬ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় চট্টগ্রাম লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনস্থ সমিতি কার্যালয়ে সাধারণ সভাপর আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি ইসহাকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নবু, কার্যকরি সদস্য নাজিম, এমরান বাদশা, ঝন্টু চন্দন নাথ, মোহাম্মদ আলী, আবুল কালাম, সিরাজ প্রমুখ।
বক্তব্যে সদস্যরা বলেন, “আমাদের সমবায় সমিতি দীর্ঘকাল হতে নুরুল হক নুনু রাজনৈতিক ও ব্যবসায়িক নোংরা পরিবেশে জর্জরিত করছিলো। আজ সে অনিয়ম ও দুর্নীতির কারণে পলাতক। তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।” সেক্রেটারি ইসহাক বলেন, “সভাপতি নুরুল হক আমাদেরকে কিছু না বলে পলাতক থাকায় আমাদের সংগঠনের নিয়মতান্ত্রিকভাবে সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ কালুকে সভাপতি নির্বাচিত করা হয়।” এসময় উপস্থিতির সম্মুখে নবনির্বাচিত সভাপতি শপথবাক্য পাঠ করান সেক্রেটারি মোহাম্মদ ইসহাক।
এসময় নির্বাচিত সভাপতি কালু সাংবাদিককে জানান, “আমি সভাপতি নির্বাচিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সমিতির স্বার্থ, স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় সংগঠনের সদস্যদের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।” সমিতির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost