1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

যুবদলের কেউ চাঁদাবাজি-দখলবাজিতে জড়িয়ে পড়লে সাংগঠনিক ব্যবস্থা- ওমর আলী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার

স্টাফ রিপোর্টার: চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি সাংবাদিক এ এম ওমর আলী বলেন- জনকল্যাণকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সহায়তা করা-ই এখন যুবদলের কাজ। যুবদলের কেউ দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়লে সাংগঠনিক ব্যবস্থা নেবে সংগঠন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মালুমঘাট (সাংগঠনিক) ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমের (২য়) কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। তিনি আরও বলেন- দেশে গণতন্ত্র পূনরুদ্ধারের দাবীতে গত দেড়যুগ ধরে বিএনপি’র নেতৃত্বে যুবদলসহ সকল অঙ্গসহযোগি সংগঠন আন্দোলনে মাঠে ছিল, ফ্যাসিবাদী সৈরশাসক ১লাখ ৫০হাজার মামলায় ৬০লাখ নেতাকর্মীকে আসামী করে। ২ হাজার নেতাকর্মী খুন করে, ৫শ নেতাকর্মী গুম করে। এভাবে অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের বদৌলে আজ মানুষ মুক্তবাতাসে অবস্থান করছে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে যুবদলের এই নেতা আরও বলেন- আমাদের নেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের নির্দশনা হলো যুবদল সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকবে, কারও উপর অত্যাচার করবেনা, দখলবাজি, চাঁতাবাজি ও অস্ত্রবাজি করতে পারবেনা। সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে দাড়াবে থাকবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্টায় ভূমিকা রাখবে যুবদল। গরীব ও অসহায়দের পাশে থাকার পাশাপাশি সমাজের বয়োজৈষ্ট মুরব্বিদের সম্মানের সহিত দেখতে হবে। যুবদলের কেউ দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়লে সাংগঠনিক ব্যবস্থা নেবে সংগঠন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক ছাত্র নেতা বর্তমান চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক
জনাব মোঃ জকরিয়া, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সহ সভাপতি হারুনুর রশিদ, চকরিয়া উপজেলা যুবদলের সহ সভাপতি ওসমান গনি, চকরিয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বড় ভাই জনাব শহিদুল ইসলাম শিকদার, উপস্থিত ছিলাম আমি জয়নাল আবেদীন মিন্টু, সভাপতি মালুমঘাট ইউনিয়ন যুবদল। সরুয়ার কামাল সহ সভাপতি মালুমঘাট ইউনিয়ন যুবদল, নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মালুমঘাট ইউনিয়ন যুবদল, মোঃ বেলাল উদ্দিন সিনিয়র যুগ্ম সম্পাদক মালুমঘাট ইউনিয়ন যুবদল, আবুল বশর সাংগঠনিক সম্পাদক মালুমঘাট ইউনিয়ন যুবদল, সহ মালুমঘাট ইউনিয়ন যুবদলের সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং রিংভং(খ) ইউনিটের সকল যুবদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost