তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর জামায়েত ইসলামীর আমীর, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
১২ই অক্টোবর রবিবার রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন বইতে সাক্ষর করেন তিনি।
পরিদর্শন কালে শুভেচ্ছা বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব। অত্যন্ত ঝাঁকজমকের মধ্য দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মধ্যে বাংলাদেশে ইতিহাস, সংস্কৃতির লালিত পালিত, আমরা একই সাথে বসবাস করছি। কোন সনাতন ধর্মাবলম্বী গোষ্ঠী সংখ্যালঘু নয়। আমরা হিন্দু-মুসলিম সকলেই ভাই ভাই। আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাব।
পরিদর্শনকালে লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা ও মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply