1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

জামায়াত সেক্রেটারী এড. আবুল কালাম-ফ্যাসিবাদের দোসররা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা পেশাজীবি, যুব ও মিডিয়া বিভাগের উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন/২৪ইং সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ২০২৪ইং
সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা রেস্ট হাউজে যুব বিভাগের সেক্রেটারী আয়ুব আনসারীর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে পেশাজীবি পরিষদের উপজেলা সভাপতি আবু সোলতান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট মোঃ আবুল কালাম।
নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিনের দারসুল কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি হামেদ হাসান। বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ওমর ফারুক সিরাজী, সেক্রেটারী আবু নাসের, সহ-সেক্রেটারি হামিদুল হক, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি রফিক আহমদ, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর গফুর, সদর ইউনিয়ন উলামায়ে মশায়েখ পরিষদ সভাপতি মাওলানা ফরিদুল আলম, মিডিয়া বিভাগের উপজেলা সভাপতি মাহমুদুল হক বাহাদুর, যুব বিভাগের উপজেলা সভাপতি কামরুল আমিন,উপজেলা পেশাজীবী পরিষদ সেক্রেটারী ডাঃ মোহাম্মদ নুর, উপজেলা ব্যবসায়ী পরিষদ সভাপতি জাকের আহমদ, সেক্রেটারী আজিজুল হক প্রমুখ।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এড. আবুল কালাম বলেন, গত ১৬ বছর সৈরাচার আওয়ামী সরকার অত্যাচার, নির্যাতনের মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা হরণ করেছিল। ইসলামি আন্দোলনের দায়িত্বশীল ও বিরোধী দলের নেতাকর্মীদের খুন,গুম, জেল-জুলুম, হামলা-মামলা করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সময় এসেছে দেশকে নতুনভাবে পুনরুজ্জীবিত করে জাতী-ধর্ম নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার।
সভাপতির বক্তব্যে উপজেলা পেশাজীবি পরিষদ সভাপতি হাফেজ আবু সোলতান বলেন, দেশব্যাপী ইসলামি বিপ্লবের যে নব-জাগরণ সৃষ্টি হয়েছে তাতে প্রমাণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্মের, সকল বর্ণের, সকল ভাষাভাষী মানুষের কল্যাণে কাজ করছে। জামায়াতে ইসলামীর প্রতিটি পদক্ষেপ ইনসাফ ভিত্তিক ও মানবজাতীর জন্য কল্যাণকর।
আলোচনা সভা পরবর্তী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশাজীবি পরিষদের উপজেলা সভাপতি আবু সুলতান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost