1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় ১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সমাবেশ, জনতার ঢল

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার

রিয়াজ উদ্দিন. পেকুয়া:
পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদরাসার মাঠে কর্মী সম্মেলন ১ নভেম্বর বিকাল ২.৩০ঘটিকায় শুরু হয়। দীর্ঘ ১৫ বছর পর পেকুয়ায় জামায়াতে ইসলামী প্রকাশ্যে সমাবেশ করেছে। উপজেলার ৭ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে শুরু করে জুমার নামাজের পর থেকে। নির্ধারিত আড়াইটার পুর্বে উপজেলা সদরের পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদরাসার মাঠ পরিপূর্ণ হয়ে মাদরাসার বারান্দা পাশের সড়ক পুর্ণ হলে লোকজন প্রধান সড়কে অবস্থান নেয়।
উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে কোরান তেলোয়াত করেন মাওলানা রুহুল আমিন ও নাতে রাসুল পরিবেশন করেন আলোড়ন শিল্পী গোষ্ঠী। উদ্বোধনী বক্তব্য রাখেন, মাষ্টার আবুল কালাম আজাদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমীর ও হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ চকরিয়া উপজেলার সাবেক আমীর মাও, ছাবের আহমদ, কক্সবাজার জেলা ইসলামীর ছাত্র শিবিরের সভাপতি মুছা ইবনে হোছাইন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাও, আবুল বশর, সাবেক পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও, নুরুজ্জামান মনজু, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামীলীগ দীর্ঘ ১৭বছর গুম খুন লুটপাট করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করে ছাত্র জনতার আন্দোলনের মূখে ভারতে পালিয়েছে। জামায়াতে ইসলামী সহ ইসলামী মূল্যবোধকে শেষ করেদিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেও শেষ রক্ষাপায়নি। নিজের গদি রক্ষার্থে রাষ্ট্রীয় সকল যন্ত্র মন্ত্র ব্যাবহার বিরোধী মতের গলাচিপে ধরে গনহত্যা করে ইতিহাসের নিকৃষ্টতর নজির স্থাপন করে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে নিষিদ্ধ করেছে। শীর্ষ নেতৃবৃন্দের মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়েছে নির্যাতন নিপিড়নের সকল রেকর্ড ভঙ্গ করে জাময়াতকে শেষ করতে পারেনি। কর্মী সমাবেশ বিশাল জনসভায় রুপান্তরই প্রমান করে আগামীর বাংলাদেশ ইসলামের সুশাসনের বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাও,বদিউল আলম, মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী, মাও, আশরাফুজ্জামান, দিদারুল ইসলাম, ডা,নরুল কবির, মওলানা হাসান শরীফ, ডা,সাহাব উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost