1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

বাইশারী বিএনপির বিশাল জনসভায় জাবেদ রেজা রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন 

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক জিয়ার দেয়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বাইশারী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আব্দুল করিম বান্ডূর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে,বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা বলেন, আওয়ামী লীগ সরকার আলেম ওলামাদের নির্যাতন, বিরোধী দলের নেতা কর্মীদের গাইবী মামলা,ঘুম খুনের ঘটনা ও
অবৈধ কর্মকান্ডের জন্য দেশে আওয়ামীলীগ এখন আওয়ামী লীগ পরিচয় দিতে লজ্জা পায়।
তিনি বিএনপি ক্ষমতায় এলে এসব বিচারের আওতায় আনা হবে উল্লেখ্য করে বলেন আজকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এ বিশাল  জনসভা সফল করছেন তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।
এসময় তিনি দেশ নায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 
সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ চুট্টু, সাধারণ সম্পাদক আব্দল আলিম বাহাদুর, যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল।
সদস্য সচিব মোঃ আবুল কালাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৌঃ সোলতান আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুছ, সদস্য সচিব জহির আহমেদ,, দোছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ আয়াছ, সদস্য সচিব নুরুল আমিন,উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াবুল হক জিয়া, উপজেলা যুব দলের আহবায়ক আবু সুফিয়া চৌধুরী সোহেল, সদস্য সচিব আবু কায়ছার, সহসভাপতি আনোয়ারুল ইসলাম রাসেল,প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost